নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির

অভিযোগ ॥ যুবক গ্রেফতার

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করে মোবাইলফোন থেকে ছবি ও তথ্য নিয়ে প্রতারণা করে কৌশলে ৭লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গতকাল ৮ অক্টোবর বুধবার প্রতারক রাতুল তালুকদার নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের শাহিন তালুকদারের ছেলে রাতুল তালুকদারের সঙ্গে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে সুকৌশলে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর মোবাইল ফোনের যাবতীয় ছবি ও তথ্য হ্যাঁক করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। স্কুল ছাত্রীর ছবি অশ্লীলভাবে এডিট করে তাকে দেখায় ও এ ছবি ইন্টারনেটে ভাইরাল করবে বলে তার কাছ থেকে প্রথমে ২ লাখ টাকা চাঁদা  করে। উপায়ন্তর না দেখে স্কুল ছাত্রীদের আলমারিতে রক্ষিত তার বাবার ১লাখ টাকা চুরি করে সে রাতুল তালুকদারকে দেয়।
পরবর্তীতে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর কাছে আবারো ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপরে স্কুল ছাত্রী তার মায়ের ২ ভরি ৭আনা ওজনের স্বর্ণের গলার হার চুরি করে মুড়াপাড়া কলেজ মাঠে এসে রাতুল তালুকদাকে প্রদান করে। খবর পেয়ে পরিবারের লোকজন প্রতারক রাতুল তালুকদারকে স্বর্ণালঙ্কারসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা নজরুল ইসলাম মফিজ(৫৪) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!