রূপগঞ্জে ভেজাল ওষুধ বিক্রয়ের প্রতিবাদে
জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Tnntv24.স্টাফ রির্পোটার রূপগঞ্জ:
ওষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ওষধ বিক্রয়ের প্রতিবাদে জন
সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মেডি স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগোনস্টিক সেন্টার লিমিটেডে সভা অনুষ্ঠিত হয়। ওষধ প্রশাসন নারায়ণগঞ্জ ও স্থানীয় ওষধ ব্যবসায়ী কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা ওষধ প্রশাসনের উপ-পরিচালক হোসেন মোঃ ইমরান।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মোঃ সাইফুল্লাহ মামুন, মেডি স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, ডাঃ সেলিম মোল্লা, মীর শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ওষধ ব্যবসায়ীদের নকল ও ভেজাল ওষধ বিক্রয়ের প্রতিবাদ এবং এ ধরণের কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়।








