নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

অটোচালক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড।Nafiz Ashraf.Tnntv24

অটোচালক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অটোচালক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড।Nafiz Ashraf.Tnntv24

অটোচালক হত্যা মামলায়

তিন জনের মৃত্যুদন্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অটোরিকশাচালক জামান হোসেন হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে না জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালাত তারা হলেন,আড়াইহাজার উপজেলার বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) এবং নাগেরচর গ্রামের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটির মুখ লাল রঙের টেপ দিয়ে মোড়ানো, হাত-পা রশি দিয়ে বাঁধা এবং দুই চোখ উপড়ানো ছিল। পরে নিহত ব্যক্তিকে জামান হোসেন হিসেবে শনাক্ত করে তার পরিবার।

নিহত জামান ছিলেন আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগদী গ্রামের শফিউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের পর জামানের ভাই জাকির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, “আসামিরা পরিকল্পিতভাবে জামানকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয়। এটি একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!