কারাগার থেকে জামিনে বেরহয়ে খুনের
শিকার মাদক মামলার আসামী ইমন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক মামলায় কারগার থেকে জামিনের পর জামিনে বেরহয়ে খুনের শিকার হলেন মাদক মামলার আসামী ইমন। পূর্ব শত্রুতার জের ধরে ইমন নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের দাবি।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারি ) রাত সাড়ে নয়টার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।
জানা যায়, ইমন পুলিশের সোর্স ছিল এবং এলাকায় মাদক ব্যবসা নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয়ের সাথে তার দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ছিল। মাদক মামলায় দেড় মাস কারা ভোগে পর ইমন সোমবার রাত সাড়ে সাতটায় জামিনে বেরিয়ে বাসায় আসে। কিছুক্ষণ পর ফেরদৌস ইমনকে মোবাইলে কল দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এমসয় সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে পূর্বশত্রুতার জেরে ইমনকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
নিহতের স্বজনরা জানান, জামিনে বেরিয়ে বাসায় আসার কিছুক্ষণ পর ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।








