নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার কায়েতপাড়া ইউনিয়নে মাদকের ২৫ হটস্পট : Tnntv24

চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার কায়েতপাড়া ইউনিয়নে মাদকের ২৫ হটস্পট : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার কায়েতপাড়া ইউনিয়নে মাদকের ২৫ হটস্পট : Tnntv24
চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার 
কায়েতপাড়া ইউনিয়নে মাদকের ২৫ হটস্পট 
 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে মাদকের রমরমা কারবার চলছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক মাদকের স্পট রয়েছে। এর মধ্যে ২৫ টি হটস্পট। চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে মাদক কারবারীরা নিবিঘ্নে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কায়েতপাড়া ইউনিয়নের লাখো বাসিন্দা। তবে ফাঁড়ির ইনচার্জ বিষয়টি সঠিক নয় দাবী করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে মাদক ব্যবসা রমরমা হয়ে উঠেছে। এ ইউনিয়নে মাদকের ট্রানজিট পয়েন্ট বালু নদ। এ নদ দিয়ে মাদক সরবরাহ হয়। এ ইউনিয়নে  প্রায় অর্ধশতাধিক মাদকের স্পট রয়েছে।  আর ২৫ টি হচ্ছে হটস্পট। এ ইউনিয়নের মাদকের ডিপো এখন ৫ নম্বর ওয়ার্ড।  এখানকার মাদক কারবারীদের সাথে চনপাড়া ফাঁড়ি পুলিশের রয়েছে সখ্যতা। এক মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যের বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবনকারী বলেন, চনপাড়া ফাঁড়ির ইনচার্জকে মাসোহারা দিয়েই মাদক ব্যবসা করতে হয়। সপ্তাহে (হপ্তা) ১০ হাজার টাকা দিতে হয় ইনচার্জকে। খোঁজ নিয়ে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া, উত্তরপাড়া, নগরপাড়া, কামশাইর, তালাশকুর, দেইলপাড়া, বরুনা,  ইছাখালীসহ বিভিন্ন স্পটে দেদার মাদক বিক্রি হচ্ছে।
চনপাড়ার ফাঁড়ির ইনচার্জ শফিকুল আলম বলেন, এগুলো মিথ্যা অভিযোগ। কারা বিক্রি করে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিবো। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। কোন পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!