ত্রয়োদশ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত
নারায়ণগঞ্জের বিজিবি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, সুশৃঙ্খল ও নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ ( বিজিবি) ফতুল্লার জালকুড়ি অবস্থিত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান লেফটেন্যান্ট কর্নেল আরাফাত। এসময় তার সঙ্গে অন্যান্য অফিসার্সগণ উপস্থিত ছিলেন।
লে.করনেল আরাফাত তার লিখিত বক্তব্যে আরো জানান , নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোর ভাবে অনুসরণ করছে। এবাহিনী রাজনৈতিক নিরপেক্ষ। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
সংবাদ সম্মেলনে আরো জানান, ভোটারগণ যাতে নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে আরো জানান, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সিগঞ্জ ও শরিয়তপুর এবং ঢাকা জেলার আঙশিক দায়িত্ব পালন করবে।








