নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের এন আর পোশাক কারখানার ছাদ থেকে ঝাঁপদিয়ে যুবতী শ্রমিকের আত্মহত্যা। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের এন আর পোশাক কারখানার ছাদ থেকে ঝাঁপদিয়ে যুবতী শ্রমিকের আত্মহত্যা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের এন আর পোশাক কারখানার ছাদ থেকে ঝাঁপদিয়ে যুবতী শ্রমিকের আত্মহত্যা। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের এন আর পোশাক কারখানার

ছাদ থেকে ঝাঁপদিয়ে যুবতী শ্রমিকের আত্মহত্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্পনগরীর একটি পোশাক তৈরির কারখানার ছাদ থেকে ঝাঁপদিয়ে পড়ে শাবনাজ আক্তার (২০) নামে এক যুবতী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এনআর পোশাক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

নিহত শাবনাজ আক্তার ময়মনসিংহ সদরের মো. আব্দুল বারেক মিয়ার মেয়ে। তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাবনাজ কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন। শব্দ শুনতে পায় নিরাপত্তা কর্মীরা। তারা দ্রুত ছুটে গিয়ে ওই নারী শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের সহায়তায় খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল বলেন, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের অভিভাবকরা আসতেছেন। তাদের সঙ্গে কথা বলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!