নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি মূল হোতা সজীব ভূঁইয়া বিদেশি পিস্তল ও ইয়াবা সহ গ্রেপ্তার। Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি মূল হোতা সজীব ভূঁইয়া বিদেশি পিস্তল ও ইয়াবা সহ গ্রেপ্তার। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি মূল হোতা সজীব ভূঁইয়া বিদেশি পিস্তল ও ইয়াবা সহ গ্রেপ্তার। Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি

মূল হোতা সজীব ভূঁইয়া বিদেশি পিস্তল ও ইয়াবা সহ গ্রেপ্তার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি ছিনতাই, ডাকাতির মূল হোতা সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবুকে বিদেশি পিস্তল ও ইয়াবা সহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ ’র কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক স্বাক্ষরিত দুপুরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামি সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সহ আসেপাশে এলাকায় ডিবি ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল। সোর্স বাবুর নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ আছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়ে থাকে। সে কখনো নিজেকে পুলিশ বা র‌্যাবের সোর্স হিসাবে পরিচয় দেয়। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি- র‌্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকে। চাঁদা না দিলে র‌্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাছাড়া সে র‌্যাব ও পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।

বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে ছায়া তদন্ত ও অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আইনের আওতায় আনতে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মূল হোতা সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবু গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি পেন গান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবু সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার দুলাল ভূঁইয়ার ছেলে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!