নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে একদিনে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে একদিনে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যুর: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে একদিনে শিশুসহ

৪ জনের মরদেহ উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে কয়েক ঘন্টার ব্যাবধানে নারী ও শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক চারটি ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. আব্দুল্লাহ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে অটোরিকশাটি চালিয়ে যাওয়ার সময় সড়কে দাড়িয়ে থাকা শিশুটকে ধাক্কা দেয়। উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান, নিহত শিশু আব্দুল্লার পরিবার এ ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিন দুপুর ১২ টায় ফতুল্লার সরকারী তেল ডিপো যমুনা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকার বাসিন্দা সে।

পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান,সে নৌকার মাঝি ছিলেন। গত তিন দিন পূর্বে (২২ সেপ্টেম্বর) নৌকা চালানোর সময় অসাবধানতাবশতঃ বুড়িগঙ্গা মাঝ নদীতে নৌকা থেকে পানিতে পরে যায়। সেই থেকে নিখোঁজ ছিল সে।

অপর এক ঘটনায় একই সময় ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এলাকার ইমাম উদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বামী মাসুম মিয়া শ্বশুরকে ফোন দিয়ে জানায় ঋতু আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
দুই মাস আগে ওই ভাড়া বাসায় ওঠেন দম্পতি। তিন বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

নিহতের বাবা মো. কাশেম মিয়া অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের বাইরে থেকে তালা দেওয়া ছিল।

ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। পালাতক মাসুমকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা পক্রিয়াধীন।

এদিকে  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুর থেকে সাইফা আক্তার নামের ৮ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!