নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জয় পেলো ১৬ পদে বিএনপি, ১ পদে জামায়াতের নারী সদস্য।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জয় পেলো ১৬ পদে বিএনপি, ১ পদে জামায়াতের নারী সদস্য।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জয় পেলো ১৬ পদে বিএনপি, ১ পদে জামায়াতের নারী সদস্য।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জয় পেলো

১৬ পদে বিএনপি, ১ পদে জামায়াতের নারী সদস্য

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদ বিপুল ব্যবধানে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, ১৭টি পদে নির্বাচনের মধ্যে সরকার হুমায়ূন-আনোয়ার পরিষদ ১৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয় পান।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান পেয়েছেন সর্বোচ্চ ৭১৮ ভোট।

এছাড়া বিজয়ীরা হলেন— জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট), সহসভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট), আপ্যায়ন সম্পাদক অ্যাড. মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল (৬০০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)।

কার্যকরী সদস্য পদে বিএনপি সমর্থিত অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), অ্যাড. ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), অ্যাড. আবু রায়হান (৬৯৪ ভোট), অ্যাড. তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং জামায়াত সমর্থিত অ্যাড. আফরোজা জাহান (৫২৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

ফলে এবারের বার নির্বাচনে সরকার হুমায়ূন ও আনোয়ার পরিষদ ১৬-১ ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

এ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের আরেকটি অংশ পাল্টা প্যানেল ঘোষণা করে নির্বাচনে ছিল। বিদ্রোহী রেজা-গালিব প্যানেলের কয়েকজনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারও ককা হয়। যদিও শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে উতড়ে গেছে বিএনপি সমর্থিত প্যানেলটি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!