নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় নিজাম উদ্দিন নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় নিজাম উদ্দিন নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর লাশ উদ্ধার । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজিগঞ্জ এলাকায়

নিজাম উদ্দিন নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় নিজাম উদ্দিন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুর জেলার খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। তিনি স্ত্রী ও ৫ বছরের কন্যা নাফিসাকে নিয়ে হাজীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। একই ভবনের চতুর্থ তলায় থাকতেন তার শ্বশুর–শাশুড়ি।

নিহতের স্ত্রী মনিরা বেগম (২১) বলেন, তার স্বামী দুই বছর পর সোমবার দিবাগত রাতে সৌদি আরব থেকে ফিরে আসে। তিনি ‘নিট কনসার্ট’ নামে পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার রাত ১১টার দিকে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। মনিরার দাবি, রাত আড়াইটার দিকে গোঙানির শব্দে ঘুম ভেঙে তিনি দেখেন— তার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে নিজাম উদ্দিন জানালায় ঝুলছেন। চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ নিচে নামায়। পরে হাসপাতালে নেওয়ার কথা উঠলেও নিহতের বড় ভাই মইনুদ্দিন ও খালাতো ভাই আশরাফুল নিতে দেননি বলে তিনি জানান।

নিহতের বড় ভাই মইনুদ্দিন বলেন, বুধবার রাত আড়াইটার দিকে খবর পেয়ে গিয়ে তিনি বিছানায় ভাইয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ ভোরে এসে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা— তা জানতে নিহতের পরিবার, স্ত্রী ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!