বন্দর ছোটবাগে ইয়াবাসহ
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Tnntv24 প্রতিনিধি,বন্দর,নারায়ণগঞ্জ :
বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাবেদ মাদক ব্যবসায়ী বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগের ছোটবাগ এলাকার জনৈক সুমন মিয়ার বাগানবাড়ির ভাড়াটিয়া মোকলেছ মোল্লার ছেলে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলার দেওয়ানবাগের ছোটবাগ এলাকায় ইয়াবা বিক্রি করার সময় ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করেন।
ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মোঃ হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নম্বর- ৩৯(১০)২৫। জাবেদকে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাবেদ দীর্ঘ দিন ধরে মদনপুরের দেওয়ানবাগ ও ছোটবাগসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।








