রূপগঞ্জে তরুণী ধর্ষণের
অভিযোগে যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় মোহাম্মদ সোলাইমান মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার তারাব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গন্ধর্বপুর বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়া বোচারবাগ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে সোলাইমান মিয়া। পরে এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ সোলায়মান মিয়াকে তারাবো পৌরসভার বোচারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সুলাইমান মিয়াকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।








