রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী
মদ উদ্ধার,প্রাইভেটকার জব্দ
Tnntv24,স্টাফ রিপোর্রাটার( রূপগঞ্জ ) নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফজুর বাড়ীর মোড় থেকে বৃহস্পতিবার প্রাইভেটকারে অভিযান চালিয়ে দুই শত ৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার। তবে পালিয়ে গেছে মাদক বহনকারীরা।
বৃহম্পতিবার রাতে উদ্ধারকৃত মদের বোতলসহ প্রাইভেটকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম।
র্যাবের দায়ের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি টিম রূপগঞ্জের ডেমরা- কালীগঞ্জ সড়কের ফজুর বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে র্যাব প্রাইভেটকারটি গতিরোধ করলে প্রাইভেটকারে থাকা চালকসহ ২ জন ব্যক্তি গাড়ী রেখে পালিয়ে যায়। তারপর প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের বিদেশী দুই শত ৮ বোতল মদ উদ্ধার করে র্যাব। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়িটি।
এ ঘটনায় দুইজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








