নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর

পর যুবকের মরদেহ উত্তোলন 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের যুবক শরীফ আহমেদ সৌরভের(২১) মরদেহ এক বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল ২৮ জুলাই সোমবার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সামাজিক কবরস্থান থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়।
জানা গেছে, ২০২৪সালের ৭ আগষ্ট ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন বাড়ি থেকে ডেকে এনে শরীফ আহমেদ সৌরভকে পিটিয়ে হত্যা করে। গত ৫আগষ্ট দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল পরিবেশ না থাকায় ও উত্তেজনাপূর্ণ থাকায় শরীফ আহমেদ সৌরভের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে গত ২৫ফেব্রুয়ারি শরীফ আহমেদ সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার বাদী হয়ে স্থানীয় ১৭জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা মামলা নম্বর২৬(২)২০২৫। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম নিহত শরীফ আহমেদ সৌরভের মরদেহ ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশনা দেন। পরে শরীফ আহমেদ সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
মামলার বাদী ও শরীফ আহমেদ সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, আমরা গরিব ও অসহায় বলে শরীফ আহমেদ সৌরভের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে পারবো না তা হয় না। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শরীফ আহমেদ সৌরভকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বলেন, আদালতের নির্দেশে শরীফ আহমেদ সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ময়না তদন্তের পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!