নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মা ও ছেলেকে

মারধরের অভিযোগ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ  নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার এলাকায় ভাড়াটিয়া জাহানারা বেগম(৩০) ও তার ছেলে নাঈম মিয়াকে(৯) মারধরের অভিযোগ উঠেছে।  ১৮ অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে। জাহানারা বেগম স্বামী ও সন্তানকে নিয়ে পৌরসভার মাসাবো গ্রামের রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে জাহানারা বেগমের ছেলে নাঈম মিয়া রাস্তা পারাপারের সময় ছগীর মিয়ার বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সাথে সড়ক দুর্ঘনা ঘটে। দুর্ঘটনায় নাঈম মিয়ার কোমরসহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছগীর মিয়া দ্রুত তার মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গত ১৭অক্টোবর আসামী ছগীর মিয়া দুর্ঘটনায় তার মোটরসাইকেলের ক্ষতিপূরণে জাহানারা বেগমের কাছে ৫০হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে আসামী ছগীর মিয়া জাহানারা বেগমের চুলের মুঠি ধরে মাথায়, তলপেটে ও শরিরের বিভিন্নস্থানে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার ডাক-চিৎকার আশপাশের লোকজন ছুটে আসলে আসামী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে জাহানারা বেগম ও তার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে জাহানারা বেগম বাদী হয়ে মাসাবো এলাকার লতিফ মিয়ার ছেলে ছগীর মিয়াকে(৩২) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!