নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মেঘলা বাসের যাত্রী  চালক-হেলপার কর্তৃক ছিনতাইয়ের শিকার,বাঁধা দেয়ায় কুপিয়ে জখম:Tnntv24

রূপগঞ্জে মেঘলা বাসের যাত্রী  চালক-হেলপার কর্তৃক ছিনতাইয়ের শিকার,বাঁধা দেয়ায় কুপিয়ে জখম:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মেঘলা বাসের যাত্রী  চালক-হেলপার কর্তৃক ছিনতাইয়ের শিকার,বাঁধা দেয়ায় কুপিয়ে জখম:Tnntv24
রূপগঞ্জে মেঘলা বাসের যাত্রী  চালক- হেলপার কর্তৃক 
ছিনতাইয়ের শিকার,বাঁধা  দেয়ায় কুপিয়ে জখম
 Tnntv24.শফিকুল আলম ভুইয়া রূপগঞ্জ স্টাফ রিপোর্টাার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া নামে ১ যাত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিনতাই করে নিয়ে গেছে বলে বাসের হেলপার ও চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে ওই ছিনতাই কারীরা।
১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার  রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিনতাইয়ের ঘটনা  ঘটে। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারী  শুক্রবার ভুক্তভোগী ফরহাদ মিয়া  বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌছান। সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান মেঘলা বাস সার্ভিসে  করে তিনি সহ বাসের অন্য একজন যাত্রী নিয়ে ভুলতা- গাউসিয়া আসতেছিলেন। কিন্তু বাসটি কাঁচপুর আসা মাত্রই তিনি বুঝতে পারেন বাসটি গাউসিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বাসের হেলপারকে জিগ্যেস করলে হেলপার জানায় রাস্তায় জ্যাম তাই অন্যদিক দিয়ে যেতে হবে। কিছুদুর যাওয়ার পর বাসের চালকের ইশারায় হেলপার এসে তাকে চাকু দিয়ে জিম্মি করে নগদ ৯ হাজার ৭শ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিয়ে নেয়। এতে বাঁধা দিলে বাসের হেলপার ও চালক মিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।
এ ঘটনায় স্থানীয় যাত্রীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এর আগেও মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ থাকলেও ক্ষমতার বলে তারা বারবারই পার পেয়ে যায়। ফলে স্থায়ী যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ যাত্রীদের।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!