নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি //থানায়  মামলা দায়ের: Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি //থানায়  মামলা দায়ের: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি //থানায়  মামলা দায়ের: Nafiz Ashraf.Tnntv24 
রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
থানায় মামলা দায়ের 
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার রূপসি বাস স্ট্যান্ডের পাশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলমসহ একাধিক সাংবাদিক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর   বিকাল ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশের সরকারি রাস্তা বেআইনিভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫)। এ কাজে তাকে সহযোগিতা করেন মোঃ আরিফুল ইসলাম  (৫০) ও নাড়ৎ (৪০)।
বিষয়টি জানতে পেরে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ নূর আলমসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য গেলে অভিযুক্ত বিল্লালের কুপরামর্শ ও সহযোগিতায় আরিফুলইসলাম  ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় তাদের হাতে ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দিয়ে তেড়ে আসে। ঘটনাস্থলের চিৎকার ও শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে এবং সুযোগ পেলে প্রাণে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। এতে সাংবাদিকদের জানমালের মারাত্মক ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাবজেল বলেন, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!