নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

স্ত্রীর দাবি হত্যা: রূপগঞ্জ থানার পাশে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ । Nafiz Ashraf.Tnntv24

স্ত্রীর দাবি হত্যা: রূপগঞ্জ থানার পাশে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্ত্রীর দাবি হত্যা: রূপগঞ্জ থানার পাশে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ । Nafiz Ashraf.Tnntv24

স্ত্রীর দাবি হত্যা: রূপগঞ্জ থানার পাশে

যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বন্ধ পেপার মিলে তামিম(২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।
অনুসন্ধানে জানা যায়, এলাকাবাসী দাবী করে বলেন লিনা পেপার মিলে প্রায় সময় এমন গোলাগুলি আওয়াজ শোনা যায়। এবং শুক্রবার রাতে বিকট শব্দের আওয়াজে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সকালে শুনি তামিম নামে এক যুবক নিহত হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই আলতাব হোসেন জানান, শনিবার সকালে মুড়াপাড়া এলাকায় একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারনে মৃত্যু বরণ করেছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে  মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলে পুলিশ দাবি করেছে।
এদিকে নিহত তামিনের বাবা বলেন,আমার ছেলে খারাপ ছিল আমি ভাবতেও পারিনি আমার ছেলে আজ লাশ হয়ে ফিরে আসবে। শুক্রবার রাতে সে তার সহযোগী দিপুসহ কয়েকজনের সাথে স্থানীয় লিনা পেপার মিলের বন্ধ কারখানায় চুরি করতে যায়। ভোরে দিপু ফোন করে জানায় তামিম মারা গেছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রয়েছে। তবে কিভাবে মারা গেছে সেটা বলেনি।
নিহত তামিনের খালা রাহিমা বলেন, তামিনকে যারা হত্যা  করেছে তাদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবী করছি। তার শরীরে মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তামিনের স্ত্রীর শারমিন দাবি করে বলেন, আমার স্বামী খারাপ ছিল তাকে অনেক বুঝিয়েছি সে যাতে সব ছেড়ে দেয় । কিন্তু আমার কথা না শুনে  আইবুরের ভাই সাইফুলের সাথে মিলে লিনা পেপার মিলে চুরি না করতে। আমার কথা না শুনে আজ লাশ হয়ে বাসায় ফিরে আসলো। আমার এক বছরের ছেলে আমি এখন কার কাছে যাব। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক।
এঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!