নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যুর: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যুর: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যুর: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের

ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যুর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম মো.আব্দুল্লাহ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মগঞ্জ এলাকার ইজিবাইক চালক সাগর বেপরোয়া গতিতে ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চালক শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকত।

পরে খবর পেয়ে ফতুল্লা থানার এস আই ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহত শিশু আব্দুল্লাহর পরিবার এ ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!