নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শনকালে র‍্যাব ডিজি শহিদুর রহমান-সাজা নিশ্চিতে মামলা মনিটরিং করব। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শনকালে র‍্যাব ডিজি শহিদুর রহমান-সাজা নিশ্চিতে মামলা মনিটরিং করব। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শনকালে র‍্যাব ডিজি শহিদুর রহমান-সাজা নিশ্চিতে মামলা মনিটরিং করব। Nafiz Ashraf.Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে র‌্যাবের মহা পরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, একটি কুচক্রি মহল সামান্য ঘটনা ইস্যু করে গুজর ছড়িয়ে ইতিপূর্বে নাশকতা করেছে। এবার যাতে কোনভাবেই না পারে আমরা প্রথম থেকেই প্রস্তুত আছি। আমাদের সাইবার টিম সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমাদের সাইবার টিম ও অন্যান্য বাহিনীরও সাইবার টিম কাজ করছে। যাতে সাইবার ওয়াল্ডে কেউ কোন গুজব ছড়িয়ে, কেউ যেন কোন নাশকতা করতে না পারে।

শুক্রবার ( ১১ অক্টোবর ) বিকেলে পুজা মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের এ প্রিয় মাতৃভূমিতে আমরা হাজার বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ শান্তি শৃঙ্খলা অব্যহত থাকবে। যাতে কেউ বিঘ্ন ঘটাতে না পারে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি সশস্ত্র বাহিনীও মাঠে আছে।

তিনি বলেন, আমরা আশাবাদী গত দুইটি দিন ভাল ভাবে কেটেছে, আগামী দুইটি দিনও ভাল ভাবেই কাটবে। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়ে গ্রেফতারকৃতদের নিয়ে এবং মামলা মনিটরিংয়ের বিষয়ে তিনি বলেন, যে মামলাগুলো রুজো হবে তা নিয়মিত মনিটরিং করা হবে। এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় ও সাজা নিশ্চিত হয় সে জন্য প্রতিনিয়ত মনিটরিংয়ের ব্যবস্থা করবো।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মুহাম্মদ পাশা, পূজা উদযাপন কমিটির নেতা শংকর কুমার দে, প্রবীর সাহা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!