শোক সংবাদ
ভুলতা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবুদাউদ মোল্লা ৭ জুলাই রবিবার রাত দেড় টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক পুত্র ও ৪ কন্যা এবং বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদজোহর আ্দর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।








