সিদ্ধিরগঞ্জ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি
সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১
Times Report,Narayanganj:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। র্যাব-১১’র বিসিজিএম লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার মোঃ নাঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলেন, র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্র্ধষ অস্ত্রধারী সন্ত্রসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড কার্তুজ সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা খোরশেদ (৪৬), রিপন (৩০), জয় (২৬)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।








