অধ্যাপক মোহাম্মদ আলী খানের
ইন্তেকাল” বিভিন্ন মহলের শোক
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের রাষ্ট বিজ্ঞানের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী,ওয়াইন্না ইলাইহী রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্রী এক পুত্র ও দুই কন্যাসহ অংশখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৭ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় রাজধানীর ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে মরহুম মোহাম্মদ আলী খান গত ১৩ ডিসেম্বর রাতে হার্ট এ্যাটাক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।
মোহাম্মদ আলী খানের ইন্তেকালে গভীর শোক, দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে
ইসলামের জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তস্হ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের জানাজার নামাজ বাদ আসর মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।








