নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

অবশেষে উন্মুক্ত করা হলো পোস্তগোলা সেতু

অবশেষে উন্মুক্ত করা হলো পোস্তগোলা সেতু

Facebook
WhatsApp
LinkedIn
অবশেষে উন্মুক্ত করা হলো পোস্তগোলা সেতু

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানীতে অন্যতম প্রবেশদ্বার হিসেবে এই সেতুর সংস্কার কাজ শুরু হয় ২২ ফেব্রুয়ারি থেকে। কার্যক্ষমতা বাড়াতে সেতুটি সংস্কারে কাজ করে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সেতু অর্থাৎ বাবু বাজার সেতু দিয়ে চলাচল করে। সংস্কার কাজ চলে ৮ মার্চ পর্যন্ত। এরপর ৯ মার্চ সকাল থেকে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

২০২০ সালের জুনে বুড়িগঙ্গার সদরঘাটে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। পোস্তগোলা সেতুর নিচ দিয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাওয়ার সময় ধাক্কা দেয়। এতেই ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি শেষে সংস্কার কাজ শুরু হয়। চলে ৮ মার্চ পর্যন্ত।

সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান গণমাধ্যমে জানান, মাইক্রো কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে পোস্তগোলা সেতুর ক্ষতিগ্রস্ত দুটি গার্ডার। এর ফলে আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত আর সেতুর সংস্কার কাজে হাত দিতে হবে না।

শনিবার সকাল ছয়টায় সেতুটি খুলে দেওয়া হলেও সেতুর কাজ পু‌রোপু‌রি শেষ হয়নি। সেতুটি রক্ষণাবেক্ষণের কাজ আজও চলছে। সেতুর মাঝখানে ডাইভারশন‌ দেওয়ায় ঢাকা থেকে বের হওয়ার লাইনে গাড়ির জট লেগে গেছে। তবে ঢাকায় প্রবেশের লাইনে কোনো যানজট নেই। সেতুর মাঝ বরাবর ঢালাই কাজের জন্য নুড়ি পাথর ট্রাক দি‌য়ে জমা কর‌তে দেখা গেছে। শ্রমিকরা সেগু‌লো বিশেষ সিঁড়ি দি‌য়ে নিচের দি‌কে নি‌য়ে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!