নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত । Nafiz Ashraf .Tnntv24

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত । Nafiz Ashraf .Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত । Nafiz Ashraf .Tnntv24

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এবছর নারায়ণগঞ্জ জেলায় দুই শত ২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এমন তথ্য দিয়েছেন জেলা প্রশাসন। গত বছর জেলায় পূজা হয়েছিল দুই শত ১৩টি মণ্ডপে। অর্থাৎ গতবারের তুলনায় এবার বেড়েছে দশটি পূজামণ্ডপ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

এ প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসন, ফুটপাত হকারমুক্ত রাখা এবং শীতলক্ষ্যা নদীতে সন্ধ্যার পর বালুবাহী ট্রলার চলাচল বন্ধ রাখার বিষয়ে জোর দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জে ১৪৩ বছর ধরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। সবাইকে দায়িত্বশীল হয়ে সহযোগিতা করতে হবে, তাহলেই উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

“শুরু থেকে সফলতার সাথে শেষ করা এবং সকলের অংশগ্রহণেই হবে এই উৎসবের স্বার্থকতা। এই উৎসবটি আমাদের সকলের তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা চাওয়া হয়েছে আমরা সেটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।”

জেলা প্রশাসন সূত্র জানায়, এবারের দুর্গাপূজায় সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জ উপজেলায় ৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ২২৩টি মণ্ডপ।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল-আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা সংগঠক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূঁজা উদযাপন ফ্রন্ট জেলার আহ্বায়ক বিপ্লব কুমার সাহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলমসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!