নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চলছে শারদীয় দুর্গাপূজা  উৎসবে মুখরিত সর্বত্র : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে চলছে শারদীয় দুর্গাপূজা  উৎসবে মুখরিত সর্বত্র : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চলছে শারদীয় দুর্গাপূজা  উৎসবে মুখরিত সর্বত্র : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে চলছে শারদীয় দুর্গাপূজা 

উৎসবে মুখরিত সর্বত্র

Tnntv24.শফিকুল আলম ভুইয়া,স্টাফ রির্পোটার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
বাংলাদেশসহ বিশ্বের বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন চলছে শারদীয় দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ। গত মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে শুরু হয়েছে এই মহান ধর্মীয় উৎসব।
নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ সারাদেশের বিভিন্ন মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। পূজা মণ্ডপগুলোতে শোভা পাচ্ছে নান্দনিক প্রতিমা ও জমকালো আলোকসজ্জা। উপস্থিত ভক্তের মহা আনন্দে ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল উত্তরপাড়া শ্রী শ্রী রাধা মাধব সার্বজনীন পূজা মন্ডপে গিয়ে দেখা যায় নান্দনিক প্রতিমা ও জমকালো আলোকসজ্জা। ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপ।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে, সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। এমনই মন্তব্য করেন প্রশাসনের পক্ষ থেকে।
ধর্মীয় সম্প্রীতি আর মিলনমেলার মধ্য দিয়ে দিন-রাত ভক্তরা উপভোগ করছেন বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
গোলাকান্দাইল উত্তরপাড়া শ্রী শ্রী রাধা মাধব সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি বাদল মহাত্তম বলেন এবার আমাদের রূপগঞ্জ উপজেলায় সর্বমোট ৪৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা  উৎসব পালিত হচ্ছে। এ বছর আমরা শারদীয় দুর্গা উৎসবে কোন আশংকা মনে করছিনা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!