আড়াইহাজারে বজ্রপাতে
স্কুল শিক্ষার্থী নিহত
Tnntv24.প্রতিনিধি আড়াইহাজার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে ওয়সিম (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওয়াসিম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্র মো.ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে। নিহতের চাচা জহিরুল ইসলাম জানান,শনিবার বিকেলে আগামী কোরবানীর ঈদের জন্য লালন-পালন করা গরুকে ঘাঁস দিয়ে গোয়ালঘর থেকে বের হলে ওয়াসিম বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.ফজলুল হক জানান,বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই মারা যায়।








