আড়াইহাজারে বাক প্রতিবন্ধী
ষোড়শিকে ধর্ষণের অভিযোগ
Tnntv24.আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাক প্রতিবন্ধী এক ষোড়শিকে ওরশ থেকেতুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষনকারি মো. আসমত আলী ওরফে আছু (৩৮ ) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্যপুলিশ কাজ করছে।
পুলিশ ও নির্যাতনের শিকার মেয়েটির স্বজনারা জানান. প্রতি বছর উপজেলার বিশনন্দি ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার শাহিন
দেওয়ানের বাড়িতে ওরশের আয়োজন করে। ঘটনার রাতে ওই মেয়ে ওরশে যায়। সুযোগ বুঝে প্রতিবেশী আসমত আলী কৌশলে বাক
প্রতিবন্ধি ষোড়শিকে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর কিশোরী বাড়ি ফিরে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরিরাবের লোকজন বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায়
ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ প্রতিবছর ওই বাড়িতে ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসে । তবে কোনো প্রশাসনিক অনুমোদন
নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের অঘটন ঘটছে ।
মেয়েটির মা অভিযোগ ধর্ষণকারির শাস্তি দাবি করে বলেন, আমার বাক প্রতিবন্ধি মেয়েটির উপর অসমত আলী ওরফে আসু যে নির্যাতন করেছে আমি তার বিচার চাই ।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ( ওসি ) খন্দকার নাছির উদ্দিন বলেন, বাক প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ
পেয়েছি। আসামী আসমত আলী ওরফে আছুকে গ্রেফতারে চেষ্টা চলছে।








