নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জের গোলাকান্দাইলে  চিরবিদায়ে বাবা-মাকে কাছে পেলনা ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত নিস্পাপ শিশু ফাতেমা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের গোলাকান্দাইলে  চিরবিদায়ে বাবা-মাকে কাছে পেলনা ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত নিস্পাপ শিশু ফাতেমা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের গোলাকান্দাইলে  চিরবিদায়ে বাবা-মাকে কাছে পেলনা ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত নিস্পাপ শিশু ফাতেমা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জের গোলাকান্দাইলে  চিরবিদায়ে বাবা-মাকে কাছে পেলনা

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত নিস্পাপ শিশু ফাতেমা

Tnntv24.শফিকুল আলম ভুইয়া,স্টাফ রির্পোটার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে বাবা-মাকে ছাড়াই বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হলো ভূমিকম্পে  দেয়াল ধ্বসে নিহত নিস্পাপ শিশু  ফাতেমা খাতুন(১০) মাস। জানাযায় অংশ নিতে পারেননি তার বাবা আব্দুল হক। মেয়েকে  চির বিদায় জানাতে পারেননি মা কুলসুমও।

ফাতেমা যে সময় দেয়াল চাপায় মারা যায় সেসময় মা কুলসুমও গুরুতর আহত হন। কুলসুমকে নিয়ে বিভিন্ন  হাসপাতালে দৌড়াচ্ছেন আব্দুল হক। যে কারণে মেয়ের জানাজা ও দাফনে অংশ নিতে পারেনি তিনি।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটের সময় ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেলের বাড়ির পাশের একটি উঁচু দেয়াল ধসে মারা যায় আব্দুল হক ও কুলসুম বেগম দম্পতির ১০ মাসের মেয়ে ফাতেমা খাতুন। গুরুতর আহত হন কুলসুম(৩২) ঘটনার সময় পাশে নানা বাড়িতে ছিল আরেক মেয়ে দুই বছরের নুসাইবা জান্নাত। এ কারণে তার কিছু হয়নি।

আব্দুল হক পুরান ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন। আহত স্ত্রীকে ঢাকায় আনা হলে চিকিৎসার জন্য বিভিন্ন  হাসপাতালে ঘুরছেন তিনি।

প্রতিবেশী ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভূমিকম্পের সময় ফাতেমা মায়ের কোলে ছিল। ধসে পড়া দেয়াল সরিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সেসময় মা কুলসুম অজ্ঞান ছিলেন।

তিনি আরো জানান, বিকেলে বাবা-মাকে ছাড়াই বাড়ির পাশে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে ফাতেমাকে দাফন করা হয়।

ফাতেমার খালু মোহাম্মদ হোসেন জানান, আব্দুল হক তার স্ত্রীকে নিয়ে দুপুর থেকে বিভিন্ন  হাসপাতালে ঘুরছে। এখন পর্যন্ত তিনটি হাসপাতালে গেলেও ভর্তি করাতে পারেনি।

তিনি আরো বলেন, প্রথমে কুলসুমকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বেড না থাকায় সেখানে ভর্তি নেয়া হয়নি। পরে তাকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও ভর্তি নেয়া হয়নি।

মোহাম্মদ হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ, বেসরকারি হাসপাতালে ভর্তি করার ক্ষমতা নাই।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া ভূমিকম্পে নিহত নিস্পাপ শিশু ফাতেমার বাড়িতে যান এবং শোকাহত পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,তিনি বলেন,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের এই গ্রামটিতে পাকা ভবন আছে। অধিকাংশ বিল্ডিংই নিয়ম ও নকশা মেনে নির্মান করা হয়নি।

তিনি আরো বলেন, ‘যে দেয়ালটি ধসে পড়েছে সেটির কোনো পিলার ছিল না। প্রাচীরটি অন্তত ১০ ফুট উঁচু ছিল। কিন্তু রডের কোনো অতিত্ব সেখানে নেই। এমনকি উঁচু দেয়ালের ভারসাম্য রক্ষার জন্য কোনো পিলারও ছিল না। এলাকাগুলোতে অনেকে নিয়ম-কানুন মেনে বাড়ি নির্মাণ করেন না। সেখানে তদারকিরও কিছু ঘাটতি আছে। আমরা আগামীকাল মাইকিং করে দেবো। গ্রাম পুলিশকে এ ধরনের অস্বাভাবিক রকম উঁচু দেয়াল বা অবৈধ স্থাপনা সম্পর্কে তদারকি করার জন্য। ঝুঁকিপূর্ণ দেয়ালগুলো আমরা ভেঙে দেবো।’

নিহত শিশু ফাতেমার পরিবারকে দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসন ২০ হাজার টাকা দিয়েছে। আহতদের চিকিৎসার জন্য ও সহযোগিতা করা হবে বলেও জানান ইউএনও সাইফুল ইসলাম।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন এক শিশুর মৃত্যু হয়েছে।  এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!