নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মহিলা কলেজ শিক্ষার্থীদের অবরোধ: Nafiz Ashraf.Tnntv24

অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মহিলা কলেজ শিক্ষার্থীদের অবরোধ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মহিলা কলেজ শিক্ষার্থীদের অবরোধ: Nafiz Ashraf.Tnntv24

অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে

মহিলা কলেজ শিক্ষার্থীদের অবরোধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাষাড়া সান্তনা মার্কেটের সামনে শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। পরে তারা সদর উপজেলা ভবনের দিকে মিছিল নিয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সাদিকা ইসলাম বলেন, আমরা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম আমাদের স্মারকলিপি এখনও সচিবালয়ে পাঠানো হয়নি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন এডিসি স্যারের সঙ্গে কথা বলি। তিনি জানান, বিষয়টি পাঠানোর ব্যবস্থা করবেন, কিন্তু এখনো কিছু হয়নি।

অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবি, ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের অবরোধ

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, ডিসি অফিসে গিয়ে আমরা জানতে চেয়েছি, অধ্যক্ষ স্যারকে বদলি করার সুনির্দিষ্ট কারণ কী? যদি যৌক্তিক কারণ দেখানো হয়, আমরা মেনে নেব। কিন্তু তারা কোনো কারণ দেখাতে পারেননি। আমাদের একটাই দাবি—স্যারের বদলি আদেশ বাতিল করতে হবে, এবং সেটা আজকের মধ্যেই করতে হবে। অন্যথায়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে, তাই হয়তো তারা আন্দোলন করছে। তবে আমার এতে কোনো সংশ্লিষ্টতা নেই। আমি একজন সরকারি কর্মকর্তা, সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল। সরকারি সিদ্ধান্তেই এখানে এসেছি এবং সরকারি সিদ্ধান্তেই চলে যাব।

শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে অ্যাম্বুলেন্স, সাধারণ যাত্রী ও অন্যান্য শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন।

তোলারাম কলেজের শিক্ষার্থী মো. সৌরভ বলেন, এই আন্দোলনের কারণে চাষাড়া দিয়ে কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারছে না। কলেজের মূল সড়কটিও বন্ধ থাকায় আমরা ক্লাসে যেতে পারছি না। তারা আন্দোলন করুক, কিন্তু শান্তিপূর্ণভাবে কলেজ প্রাঙ্গণে করুক, রাস্তা বন্ধ করা উচিত নয়।

পিক-আপ চালক নিলয় মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই এমন আন্দোলন হয়। দশ মিনিটের রাস্তা পার হতে দেড় ঘণ্টা বসে আছি। এমনকি রোগী বহনকারী গাড়িগুলোও যেতে পারছে না। এটা কোনো নিয়ম হলো?

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!