নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

অন্তবর্তীকালিন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম- মাহমুদুর রহমান মান্না । Nafiz Ashraf. Tnntv24

অন্তবর্তীকালিন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম- মাহমুদুর রহমান মান্না । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অন্তবর্তীকালিন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম- মাহমুদুর রহমান মান্না । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দেশ পরিচালনাসহ, রাষ্ট সংস্কার ও গ্রহনযোগ্য নির্বাচন ব্যবস্থায় অন্তবর্তীকালিন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই জানিয়ে এই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সরকার যদি কোন বিষয়ে ভুল করে তার সমালোচনাও করবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের জেলা কমিটির আয়োজিত
ছাত্র জনতার অভ্যুথান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক ভাবে নাগরিক ঐক্যের কোন আলাপ হয়নি জানিয়ে তিনি বলেন, অচিরেই রাজনৈতিক আলাপ-আলোচনা হবে বলে তিনি বিশ্বাস করেন।
নাগরিক ঐকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংস্কারের রাজনীতির দিকে যাচ্ছি, আইনশৃঙ্খলা ব্যবস্থার বদলানোর চেষ্টা করছি, দেশে যাতে আবার কোন স্বৈরাচার ফিরে আসতে না পারে সেজন্য বিধি বিধানে ঠিক করতে হবে। যাতে করে আর কোন স্বৈরাচার এ দেশে ঘাটি বাধতে না পারে।

তিনি বলেন, সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা বাতিল করতে হবে।
নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে জানিয়ে তিনি বলেন, পরিবর্তীত পরিস্থিতে রাজনৈতিক দলগুলোতে বদলানো ধরকার। এতো বছর রাজনৈতিক দলগুলো স্বৈরাচাকে পারেনি-ছাত্রজনতার আন্দোলনে তা হয়েছে। আর এখন শক্তির রাজনীতি চলবে না। যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। অনেকে এই সরকারে বিভিন্ন বিষয়ে সময় বেঁধে দেয়ার চেষ্টা করছে যা ঠিক হচ্ছে না। গ্রহনযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় এই সরকারে দেওয়া উচিত তবে নির্বাচন পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নির্ধারণ করতে হবে বলেও জানান তিনি।

নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শিউলি সুলতানা রুবি, সাংগঠনিক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা মোশাহিদ আহাম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!