নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আজাহারুলের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে জামাতের বিক্ষোভ । Nafiz Ashraf.Tnntv24

আজাহারুলের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে জামাতের বিক্ষোভ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আজাহারুলের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে জামাতের বিক্ষোভ । Nafiz Ashraf.Tnntv24

আজাহারুলের মুক্তির দাবিতে

নারায়ণগঞ্জে জামাতের বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে শহরের খানপুরে হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন এবং অভিযোগ করেন যে, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে।

সমাবেশের প্রধান অতিথি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মঈনউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন অবস্থানের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার জামায়াতের ওপর দমন-পীড়ণ চালিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আমাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লাসহ অনেককে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বৈষম্য দূর করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তি প্রয়োজন। আমাদের আন্দোলন চলবে, যতদিন না তিনি মুক্তি পান।

বিশেষ অতিথি, জেলা আমির মমিনুল হক সরকার বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতা এটিএম আজহার ভাই কে মুক্তি না দেওয়া হয়, তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে বাধ্য হবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মহানগর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বহাল তবিয়তে আছে, তাই আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত তাদের উৎখাত করতে হবে এবং জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা আসবে।

সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর ও জেলা কর্মপরিষদের সদস্য, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!