নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা । Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা । Nafiz Ashraf.Tnntv24

আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান

লাক মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯টি ব্যাংক অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকার অধিক সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক । তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লাক মিয়া। বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইউপি’র সাবেক চেয়ারম্যান লাক মিয়া

মহাপরিচালক আখতার হোসেন আরো জানান, লাক মিয়া ক্ষমতার অপব্যবহার করে ৫৫ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ার পর ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলাও করেছে দুদক।

গত ২৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হন লাক মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে ভূমিদস্যুতারও অভিযোগ রয়েছে।

ব্রাহ্মন্দী ইউপির এ চেয়ারম্যান নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন ছিলেন।

দুদকের মামলার নথিসূত্রে জানা যায়, লাক মিয়ার স্থাবর ও অস্থাবর সম্পত্তিসহ মোট সম্পদের মূল্য ৫৮ কোটি ৭০ লাখ টাকা। যদিও তার বৈধ আয় মাত্র ৩ কোটি ৪৬ লাখ টাকা। তার ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২৪ সালের মধ্যে ৭ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা জমা এবং ৭ হাজার ১৮৭ কোটি ৩২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

লাক মিয়ার পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়েও অনুসন্ধান করেছে দুদক। অবৈধভাবে ১৪ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এ ইউপি চেয়ারম্যানের স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধেও মামলা করেছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

প্রাথমিক তদন্তের বরাতে দুদকের কর্মকর্তারা জানান, লাক ইউপি চেয়ারম্যান থাকাকালে তার স্ত্রী মাহমুদার ১৪টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৪৬১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে ২৩০ কোটি ৬৯ লাখ টাকা জমা এবং ২৩০ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে, লাক মিয়ার ব্যক্তিগত কর্মচারী মো. মহসিন মোল্লার বিরুদ্ধেও তদন্তে নেমেছে দুদক। তার মাসিক বেতন ছিল মাত্র ১২ হাজার টাকা। তা সত্ত্বেও, তার ১৪টি ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ৩২২ কোটি ৭৬ লাখ টাকার লেনদেনের খবর পাওয়া গেছে।

এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেড এবং মেসার্স এনআরবি ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক বা মালিক হিসেবে পরিচিত মহসিন তার অ্যাকাউন্টে ৫ হাজার ১৬১ কোটি ৪২ লাখ টাকা জমা এবং ৫ হাজার ১৬১ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!