নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আমি বিএনপি’র সক্রিয় কর্মী,সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেবো:Nafiz Ashraf.Tnntv24

আমি বিএনপি’র সক্রিয় কর্মী,সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেবো:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আমি বিএনপি’র সক্রিয় কর্মী,সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেবো:Nafiz Ashraf.Tnntv24

আমি বিএনপি’র সক্রিয় কর্মী,

সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেবো

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আমি বিএনপির একজন সক্রিয় কর্মী। এখন এটা নিয়ে অনেকের গায়ে জ্বালা ধরে গেছে। কেউ কেউ প্রশ্ন করেন আমি এতদিন কোথায় ছিলাম। আমি তাদের সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেব। নারায়ণগঞ্জবাসী উন্নয়নের মাধ্যমে তাদের জবাব দেবে। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসন ( সদর বন্দর ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

বুধবার (২ জুলাই) বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের জামিয়া মোহাম্মদিয়া নূরানিয়া মাদ্রাসার উদ্যোগে জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, আমার ১৫-১৬ বছরের অনুপস্থিতি নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, তারা নিজেরাই জানেন আমি কোথায় ছিলাম। কেউ কেউ আমার ছবি খুঁজে বের করার চেষ্টা করছেন, যদি কোথাও শামীম ওসমান বা সেলিম ওসমানের পাশে দেখা যায়। এসব অপপ্রচার করে আমাকে ছোট করা যাবে না। রাজনীতি করতে হলে মানুষের পাশে থাকতে হবে। শুধু মঞ্চে বসে পরের সমালোচনা করে রাজনীতি হয় না।

তিনি আরও বলেন, রাজনীতি করার যোগ্যতা তাদেরই আছে যাদের আদর্শ, সততা ও নৈতিকতা আছে। আমরা ভুলে যাইনি, কিছু নেতা রাতারাতি ফ্ল্যাট, বাড়ি কিনেছেন—তাদের মুখোশ উন্মোচন হবেই, এটা শুধু সময়ের ব্যাপার।

মনোনয়ন প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমাদের মূল উদ্দেশ্য জনপ্রতিনিধি হওয়া নয়, মানুষের সেবা করা। আমাকে প্রতিযোগী ভাববেন না। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, দল যদি আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে নমিনেশন দেয়, আমি কাজ করব। আর যদি অন্য কাউকে দেয়, আমি তার পেছনে থেকেই কাজ করব।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়অ মোহাম্মদিয়া নূরানিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন সরকার।

উপস্থিত ছিলেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন,আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!