নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২ তম মৃত্যু বার্ষিক । Nafiz Ashraf. Tnntv24

আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২ তম মৃত্যু বার্ষিক । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২ তম মৃত্যু বার্ষিক । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক , সিনিয়র আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক ও নারায়নগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২ তম মৃত্যু বার্ষিক আজ ১২ নভেম্বর।

তাঁর মৃত্যু বার্ষিক উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-ভোরে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ ১২ই নভেম্বর মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ(পুরাতনকোর্ট) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম এম আবু বকর সিদ্দিক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠালগ্নে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।তিনি যুক্তফ্রন্টের দেশের মধ্যে নির্বাচিত প্রার্থী মরহুম আলমাছ আলী প্রথান নির্বাচনী এজেন্ট ছিলেন। এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল।

তিনি ইসলামিক সোসাইটির অফ নারায়ণগঞ্জ সভাপতি মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধান-চাল কল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন।

২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরন করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!