নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ঈদের দিনে নারায়ণগঞ্জের কাশিপুরে গুলি করে যুবক হত্যা। Nafiz Ashraf.Tnntv24

ঈদের দিনে নারায়ণগঞ্জের কাশিপুরে গুলি করে যুবক হত্যা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঈদের দিনে নারায়ণগঞ্জের কাশিপুরে গুলি করে যুবক হত্যা। Nafiz Ashraf.Tnntv24

ঈদের দিনে নারায়ণগঞ্জের কাশিপুরে

গুলি করে যুবক হত্যা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঈদের দিন সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় খুন হয়েছে এক যুবক। ৩৫ বছর বয়সী নিহত যুবকের নাম পাভেল। প্রতিপক্ষ দুর্বৃত্ত তাকে গুলিকরে হত্যা করেছে অভিযোগ আছে।

নিহত পাভেল

পুলিশ বলেছেন, সোমবার ( ৩১ মার্চ ) ভোর চারটায় যুবক পারভেজ গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে ছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে পাভেল মারা যায়। পুলিশের দাবি নিহত পাভেল ও প্রতিপক্ষ রায়হান বাবু মাদক কারবারি এবং মাদক সেবনকারী।

নিহত পাভেল ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রায়হান বাবু পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

নিহতের বড় ভাই মো. মাসুমের অভিযোগ, কাশীপুর মধ্যপাড়া এলাকায় কবুতর নিয়ে তর্কের জেরে সোমবার ভোরে রায়হান বাবু পিস্তল দিয়ে পাভেলকে গুলি করে৷ আহত পাভেলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷

বিকেল সাড়ে তিনটার দিকে পাভেল মারা যান বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে গুলির ঘটনা ঘটে। নিহত যুবক রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল।  তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷

ওসি শরীফুল ইসলাম আরও বলেন, অভিযুক্ত রায়হান বাবুর সাথে নিহতের মাদক ব্যবসা ও মাদক সেবনকে কেন্দ্র করে সখ্যতা ছিল৷ ভোরে তর্কের জেরে বাবু গুলি চালায়৷ অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!