নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

এনসিসি’র প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন অ্যাড. মো: সাখাওয়াত হোসেন খান। Tnntv24

এনসিসি’র প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন অ্যাড. মো: সাখাওয়াত হোসেন খান। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এনসিসি’র প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন অ্যাড. মো: সাখাওয়াত হোসেন খান। Tnntv24

এনসিসি’র প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন

অ্যাড. মো: সাখাওয়াত হোসেন খান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে যোগদানপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে, গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত প্রশাসক। তিনি বলেন, “নারায়ণগঞ্জ বর্তমানে অত্যন্ত সমস্যা-সংকুল একটি মহানগরী। এখানে রাস্তাঘাট একেবারে ভাঙাচোরা। যানজট এত বেশি যে ঢাকাতেও এত যানজট নেই।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ এখন যেন একটি অটোরিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ কোথাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। স্বাস্থ্যগত অবস্থাও খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে।”

অগ্রাধিকার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রথমেই ভাঙা রাস্তাঘাট মেরামত, ধুলাবালি থেকে নগরবাসীকে রক্ষা করা, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট সমস্যার সমাধানকে আমি অগ্রাধিকার দেব। এজন্য আমি ৫০ থেকে ৬০ দিনের একটি কর্মসূচি হাতে নেব। এই সময়ের মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!