নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

এমন নারায়ণগঞ্জ গড়ব সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।Nafiz Ashraf.Tnntv24

এমন নারায়ণগঞ্জ গড়ব সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এমন নারায়ণগঞ্জ গড়ব সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।Nafiz Ashraf.Tnntv24

এমন নারায়ণগঞ্জ গড়ব সন্তানরা যাতে

মাথা উঁচু করে দাঁড়াতে পারে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য  ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,আগামী দিনে যেন আমাদের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে তেমন একটি সুন্দর নারায়ণগঞ্জ আমাদের গড়ে তুলতে হবে।  বিগত দিনগুলোতে ফ্যাসিষ্ট সরকারের আমলে গডফাদার শামীম ওসমান ও তার দোসররা যে দূর্নাম করে গেছে সেই দূর্নাম মুছতে হবে। আওয়ামী লীগ যে দুঃশাসন করে গিয়েছে তার বিপরীতে আমাদেরকে ভালো কাজ করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে হবে, জনগণ যা চায় সেভাবে কাজ করতে হবে।

বুধবার (৯ এপ্রিল) ফতুল্লায় একটি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনায়েত নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

মুহাম্মদ গিয়াসউদ্দিন আরো বলেন, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে সম্মান করবে। ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে স্কুল, কলেজে, মসজিদ, মাদ্রাসা কোথাও ভালো মানুষের অবস্থান ছিলোনা। সেখানে দলীয়করণ করা হয়েছিলো। যে মানুষ নামাজ পড়েনা, রোজা রাখেনা তাকেও মসজিদের দায়িত্ব দেয়া হয়েছিলো। অটোপাশ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিলো। তাই এগুলোকে সংশোধন করে ভালোর দিকে নিয়ে যেতে হবে।

এসময় তিনি আরো বলেন, আমারা বিচার চাই, এই শেখ হাসিনা রাষ্ট্রের সম্পদ লুন্ঠন করেছে, ব্যাংক গুলোর অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে, শুধু শেখ হাসিনা না, শেখ পরিবারের এমন কোন বাচ্চা মানুষও নাই যে এই চুরির সাথে সম্পৃক্ত না, এই লুটপাটের সাথে সম্পৃক্ত না, দেশের সম্পদ তারা লুটপাট করে, চুরি করে, বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশে তারা অবৈধ ভাবে সম্পদ গড়ে তুলেছে। আজকে আমরা এই মুক্ত স্বাধীন এই দেশে আমরা তাদের বিচার চাই। এই চোর ও লুটেরাদের বিচার হক। শেখ হাসিনা ফ্যাসিষ্ট সরকার এদেশের জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কে সম্পূন্নভাবে ধ্বংস করে গেছে। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে নির্বাচনের নামে তারা প্রহসন করেছে। জনগণের ভোটের অধিকার তারা প্রয়োগ করতে দেয়নাই। জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবে, সেই কাজটা করতে না দিয়ে নিজেরা নিজেদেরকে নির্বাচিত এমপি হিসেবে ঘোষনা দিয়েছে এবং বলপূর্বক রাষ্ট্রিও ক্ষমতা তারা দখল করে রেখেছে।

গিয়াসউদ্দিন আরো বলেন, বাংলাদেশের মানুষ খুনির বিচার চায়। শেখ হাসিনা একটা খুনি। শেখ হাসিনার সাথে মন্ত্রী, এমপির ও বিচার চাই। আমাদের নারায়ণগঞ্জে শেখ হাসিনার প্রিয় মানুষ ছিলো সন্ত্রাসীদের গডফাদার। সে ও তার পরিবারের মানুষজন নিরস্ত্র মানুষদেরকে হত্যা করেছে। ত্বকীর মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে। অনেক মায়ের বুক খালি করেছে তারা।

এনায়েত নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাহফুজুর রহমান মাফুজের সভাপতিত্বে ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনের পরিচালনায় ও কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ—সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডঃ বারী ভূঁইয়া, যুগ্ম—সম্পাদক এডভোকেট খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ—সভাপতি জিএম সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সহ—সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!