নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

এমন সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ:Nafiz Ashraf.Tnntv24

এমন সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এমন সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ:Nafiz Ashraf.Tnntv24

এমন সমস্যা তৈরি করা আওয়ামী লীগের

রাজনৈতিক সংস্কৃতির অংশ

Tnntv24.আনলাইন ডেক্স:

নিউইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা কোনো বিষয় নয়। আমরা এটাকে বড় করে দেখি না। অতীতে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেছে। এমন সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।” তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে। অধিবেশন ছাড়াও প্রবাসীদের সঙ্গে যে সভাগুলো হয়েছে, তা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। তিনি বলেন, “সব মিলিয়ে গণতন্ত্রের জন্য এটি ভালো হয়েছে।”

এছাড়া বিএনপি নেতা উল্লেখ করেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা এ সফরে কয়েকটি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন, যা দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!