এমপি হলেন তারুণ্যের নতুন মুখ নারায়ণগঞ্জ-১ আসন
রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
জানা গেছে, আসনের মোট ১২৯টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দিপু ভূঁইয়া উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।








