নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

কাঁচপুরে লিকেজ গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ ৭ । Nafiz Ashraf. Tnntv24

কাঁচপুরে লিকেজ গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ ৭ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কাঁচপুরে লিকেজ গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ ৭ । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় লিকেজ গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. রিপন (৩৮), মো.সুলতান (২৩), মো. শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।
তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রুবেল জানান, রাতে লাভলী সিনেমা হলের সামনের রাস্তায় কল বসানোর কাজ চলছিল।
সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশের গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ওই সাত শ্রমিক দগ্ধ হন।

ডা. শাওন বিন রহমান জানান, মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ, জয়ের শরীরের ২২ শতাংশ ও রাজুর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। ইতোমধ্যে আমরা ২জনকে প্রাথমিক চিকিৎসা শেষ করে ছেড়ে দিয়েছি। বাকিদের মধ্যে ৪জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছি। তাদের মধ্যে মো. জয়ের অবস্থা আশঙ্কাজনক।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!