নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

কিশোর গ্যাংয়ের নৃশংস শিকার অপর কিশোর ইয়াসীন। Nafiz Ashraf.Tnntv24

কিশোর গ্যাংয়ের নৃশংস শিকার অপর কিশোর ইয়াসীন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কিশোর গ্যাংয়ের নৃশংস শিকার অপর কিশোর ইয়াসীন। Nafiz Ashraf.Tnntv24

কিশোর গ্যাংয়ের নৃশংস শিকার

অপর কিশোর ইয়াসীন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

কিশোর গ্যাংয়ের নৃশংস শিকার অপর কিশোর ইয়াসীন ( ১৭ )। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইয়াসিনকে হত্যাকরে একদল কিশোর। শনিবার (৩ মে) দিবাগত রাত ১১টার দিকে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকত।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকায় ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম। তিনি বলেন, “ঘটনার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে হেফাজতে নিয়েছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!