নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন,উৎসবের আমেজ।Nafiz Ashraf.Tnntv24

খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন,উৎসবের আমেজ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন,উৎসবের আমেজ।Nafiz Ashraf.Tnntv24

খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে সিলেট হয়ে

ঢাকায় ফিরবেন,উৎসবের আমেজ

Tnntv24.অনলাইন ডেক্স:

লন্ডনে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন। ওইদিন সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

রবিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন ঘিরে সিলেট ওসমানী বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনও সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে। এ সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেটের বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সাক্ষৎ করার কথা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতোমধ্যে সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধ যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন খালেদা জিয়া।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!