নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন  রূপগঞ্জ উপজেলা যুবদল: Nafiz Ashraf.Tnntv24

গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন  রূপগঞ্জ উপজেলা যুবদল: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন  রূপগঞ্জ উপজেলা যুবদল: Nafiz Ashraf.Tnntv24

গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন

 রূপগঞ্জ উপজেলা যুবদল 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল, বিরাবোসহ আশপাশের এলাকার গরিব ও প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা কর্মীরা। স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ার বিষয়টি এলাকায় বেশ সাড়া পড়েছে। তাতে কৃষকদের মুখে হাসি ফুটে উঠছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র প্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষকদের জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকদের ফসল ফলানোর জন্য কাজ করেছিলেন। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের ২৫বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জ উপজেলা যুবদল। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরিব ও প্রান্তিক কৃষকদের স্বেচ্ছায়-বিনা পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। কাঞ্চন পৌরসভার তারাইল, বিরাবো এলাকার কৃষক জাহাদ আলী, বিল্লাল হোসেন, আবু বক্কর, সিদ্দিক, আম্বর আলী, রফিকুল ইসলামসহ আরো অনেকের পাঁকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।
কৃষকরা জানিয়েছে, বীজ তৈরি, হাল চাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। ধান কেটে ঘরে তুলতে দিনমজুরের খরচ দিতে হিমশীম খেতে হয় তাদের। কোন কোন সময় ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। তাই রূপগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছেন। তাতে কৃষকরা উপকৃত হচ্ছেন। এ কার্যক্রমে কৃষকের মুখে হাসি ফুটে উঠছে।
গতকাল  ৪ মে  রবিবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন ২৫/২৬জন নেতাকর্মী সঙ্গে নিয়ে তারাইল গ্রামের কৃষক আব্দুল খালেকের ২৮শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন।
কৃষক আব্দুল খালেক বলেন অর্থনৈতিক সমস্যার কারনে শ্রমিকের মজুরি এবার বাড়তি। অন্যদিকে চলছে দাবদাহ। আবার অন্য এলাকা থেকে এখনো শ্রমিক আসতে শুরু করেনি। ঝড়-বৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। যুবদলের নেতা কর্মীরা আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। আশা করি তারা আমার মতো অন্য কৃষকদের পাশে দাঁড়াবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!