গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের শনির আখড়া এলাকায় অবরোধ.
মহাসড়কে তীব্র যানজট
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীরা।
সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করে। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাজন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় আটকে পড়া যাত্রীদের। বিক্ষুব্দরা জানান,গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী কদমতলী থানার শেখদী, কদমদলী, হাবিবনগরসহ বিভিন্ন এলাকায় গ্যাাসেরে সরবরাহ চাপ না থাকার কারনে গৃহীনিরা
রান্নাবান্ন করতে পারছেনা।
যার কারনে খেয়ে না খেয়ে হোটেল রেস্তোরা থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। কিন্তু তিতাস কর্তৃপক্ষের কাছে স্থানীয় এলাকাবাসি গিয়ে সমস্যা
সমাধান করার জন্য বার বার তাগাদা দিলেও তা সমাধানে এগিয়ে আসছেনা তিতাস গ্যাস কর্তপক্ষ। ফলে বাধ্য হয়ে স্থানীয় নারী -পুরুষ গ্যাসের দাবিতে রাজপথে নেমে আসে। দুপুর
থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহাতে হয় আটকে পড়াযাত্রীদের








