নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সিদ্ধিরগঞ্জ ঘোষণা করলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন: Nafiz Ashraf.Tnntv24

চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সিদ্ধিরগঞ্জ ঘোষণা করলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সিদ্ধিরগঞ্জ ঘোষণা করলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন: Nafiz Ashraf.Tnntv24

চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সিদ্ধিরগঞ্জ

ঘোষণা করলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আজ থেকে সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করলাম। এখন থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না, কাউকে চাঁদা দেওয়া যাবে না।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমার এলাকায় কেউ চাঁদা দাবি করলে তার হাত-পা ভেঙে দেবেন। ব্যবসায়ীদের বলছি, কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ দাবি করে, শক্ত হাতে প্রতিরোধ করুন—আর না পারলে আমাকে জানান, আমরা ব্যবস্থা নেবো।”

সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনের পরিবারকে ইঙ্গিত করে গিয়াসউদ্দিন বলেন, “নুর হোসেন জেলে বসেও ফোনে অরাজকতা সৃষ্টি করছে। তার পরিবার এ এলাকায় চাঁদাবাজি, মাদক, জুয়া, নগ্ন নৃত্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনো তার ভাই-ভাতিজারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি বলেন, “নুর হোসেনের ভাই ও ভাতিজা নির্বাচনে জয়ী হয়ে এলাকায় লুটপাট চালিয়েছে, মানুষের জায়গা দখল করেছে, চাঁদাবাজি করেছে—সবই জনগণের জানা।”

শামীম ওসমানের নাম উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন শামীম ওসমান। তার পোষা সন্ত্রাসী ছিল এই নুর হোসেন। তার আমলে নগ্ন নৃত্য, জুয়া, মাদক দিয়ে স্বর্গরাজ্য গড়ে উঠেছিল। যারা তখন নামাজ-রোজা করত, তারাও ভাগ-বাটোয়ারার জন্য সেই অপরাধে জড়িত ছিল।”

তিনি আরও বলেন, “আজ তারা পলাতক। কোথায় আছেন, তাও আমরা জানি। ঢাকা ও আশেপাশে থেকে তারা এখনো ষড়যন্ত্র করছে, চাঁদাবাজি করছে। অথচ দোষারোপ করা হচ্ছে বিএনপিকে।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হলিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস. এম. আসলাম, রওশন আলী, সেলিম মাহমুদ, নেতা জি. এম. সাদরিল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল হোসেন রতন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম, যুবদল নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ. কে. হিরা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!