নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে-কাজী মনিরুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24 

জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে-কাজী মনিরুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে-কাজী মনিরুজ্জামান: Nafiz Ashraf.Tnntv24 

জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের

পুনর্বাসন করতে হবে- বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন-জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে। জুলাই বিপ্লবের শহীদের অধিকাংশই কোন দলের অন্তর্ভুক্ত নয়। তারা জাতির যোদ্ধা।
তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।
গতকাল ১২জুলাই শনিবার বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেলসহ সকল বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারাণয়গঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা কাজী আব্দুল আহাদ, জাকির হোসেন রিপন, বায়েজিদ প্রধান, আব্দুল মান্নান পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।
পরে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!