নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ড.আলী রীয়াজ মনে করেন অমীমাংসিত বিষয়ে দ্রুত ঐকমত্য হবে: Nafiz Ashraf. Tnntv24

ড.আলী রীয়াজ মনে করেন অমীমাংসিত বিষয়ে দ্রুত ঐকমত্য হবে: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ড.আলী রীয়াজ মনে করেন অমীমাংসিত বিষয়ে দ্রুত ঐকমত্য হবে: Nafiz Ashraf. Tnntv24

ড.আলী রীয়াজ মনে করেন

অমীমাংসিত বিষয়ে দ্রুত ঐকমত্য হবে

Tnntv24.অনলাইন ডেক্স:

রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে আগামী মঙ্গলবার (২২ জুলাই) এ বিষয়ে মতামত জানাবে দলগুলো। আশা করি, দ্রুত সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়ে ঐকমত্য তৈরি হবে।

রবিবার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিকালে তিনি এসব কথা জানান।

তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে কিনা তা নিয়ে দিনভর আলোচনাতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। তবে ড. আলী রীয়াজ মনে করেন, বাকি দিনগুলোতে সংলাপে আরও কিছু বিষয়ে ঐকমত্য হবে।

এ দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগ নিয়ে আলোচনা ছাড়াও চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সংক্রান্ত লিখিত প্রস্তাবনা পেয়েছেন বলে জানান আলী রীয়াজ। দীর্ঘ বৈঠক শেষে বিকাল ৫টায় তিনি বলেন, কমিশন সংশোধিত সমন্বিত প্রস্তাব করেছে, যার অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। দলগুলো দলীয় ফোরামে আলোচনা করে পরশু মতামত জানাবে। আগামী দু-এক দিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সমাধান দিতে পারবো।

কমিশনের সহ-সভাপতি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের লিখিত প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। মঙ্গলবার যা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। চলতি মাসেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য হওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী।

এদিকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখোমুখি অবস্থানের কথা জানায় বেশ কয়েকটি দল। যেমন-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপিসহ বেশকিছু দল এক ব্যক্তিকে একাধিক পদে থাকার বিষয়ে আপত্তি জানায়।

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপত্তি জানালেও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হওয়ার পক্ষে মত জানায় জামায়াতে ইসলামী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ঐকমত্য তৈরি না হলেও প্রায় কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো। তিনি বলেন, দলীয় প্রধানের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ উন্মুক্ত রাখা উচিৎ।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট ৬০টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন।

এর আগে, সকালে বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে।

বেলা ১টায় শুরু হয় দ্বিতীয় দফার ১৫তম দিনের সংলাপ। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার এবং একাধিক পদে প্রধানমন্ত্রীর থাকা না থাকা প্রসঙ্গে। তবে দুই বিষয়ের কোনটিতেই ঐকমত্য তৈরি হয়নি।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!