নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ঢাকা-নারায়ণগঞ্জ রেল প্রকল্প নতুন করে শুরু হতে যাচ্ছে, জানালেন রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক: Nafiz Ashraf. Tnntv24

ঢাকা-নারায়ণগঞ্জ রেল প্রকল্প নতুন করে শুরু হতে যাচ্ছে, জানালেন রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
Tnntv24.বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

রেলওয়ের পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ যে প্রকল্পটা ছিল, এটা প্রায় দীর্ঘদিন যাবত কার্যক্রম বন্ধ আছে। আমাদের এই কার্যক্রম চলমান হয় নতুন করে। এটার সাথে আরো কিছু কাজ সংযোগ করা হয়েছে নতুন ভাবে। এটা টেন্ডার আহ্বান করা হয়েছে ফাইনাল পর্যায়ে আছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাওয়া কাজ পুনরায় চালু হবে।  শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সাথে ঢাকা বিভাগের কর্মকর্তারা ছিলেন।

মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম আরো বলেন, চায়না কোম্পানির যারা ছিলো তাদের ক্যাপাসিটি অথবা তারা কাজটা সঠিকভাবে করতে না পারার অভিজ্ঞতা ঘাটতি ছিল। তারা কাজটা না করেই আংশিক কাজ সম্পন্ন করে চলে গেছেন। কিন্তু আমাদের আবার নতুন করে আংশিক কাজ পুনঃধরপত্র আহ্বান করতে হয়েছে। নতুন করে আবার কাজটা করতে কালক্ষেপন হচ্ছে। আমরা চাচ্ছি খুব দ্রুত যেন কাজটা করতে পারি। লাইনটা আজকে পরিদর্শন করলাম সাথে সংশ্লিষ্ট অনেক ইঞ্জিনিয়ার আছেন। লাইনের কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি আছে। তাৎক্ষণিক ভাবেই সমাধানের চেষ্টা করছি। প্রকল্পের কাজটা শেষ হলে নারায়ণগঞ্জবাসী স্বাচ্ছন্দ্যে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচল করতে পারবে। ধাপে ধাপে নানা প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সমাধানের দিকে যাবে আশা করছি। নারায়ণগঞ্জবাসী এই দুর্ভোগ লাগব এর জন্যই এই প্রকল্পটা হাতে নেয়া হয়েছে। যেখানে ১৬ জোড়া ট্রেন চলতো সেখানে আরও উন্নতি করতে পারি। কম সময়ে যেতে পারার পরিকল্পনা ছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলওয়ের জমি অবৈধ দখলে থাকার বিষয়ে তিনি বলেন, লাইনটার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। রেলওয়ে অনেক জমি আছে আপনার গুরুত্বপূর্ন। জেলা উপজেলায় রেলওয়ের জমি আছে। কিন্তু বিভিন্ন কর্মপরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করার পরিকল্পনা হাতে নিয়েছি পর্যায়ক্রমে তা করা হবে। চাষাড়া থেকে গেন্ডারিয়া পর্যন্ত দুই লাইন এটা হচ্ছে আপনার পদ্মা লিঙ্ক প্রকল্প। ওটারি কাজের একটা অংশ হচ্ছে ডাবল লাইন আর এটার জন্য কিন্তু আলাদা একটা প্রকল্প আছে।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!